বীরভূমের ইলামবাজার বাসস্ট্যাণ্ড সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী

শম্ভুনাথ সেনঃ

মাতৃ আরাধনায় সেজে উঠেছে গোটা বাংলা। সারা বাংলা জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যজুড়ে পূজোর উদ্বোধন করেন এদিন। সেই তালিকায় বীরভূমের ইলামবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন “সার্বজনীন দুর্গোৎসবের” উদ্বোধন হয়। জায়েন্ট স্কিনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সেই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয় ইলামবাজার পূজা মণ্ডপে। এই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে সাধারণ মানুষজন। উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত, বোলপুর সি আই দিনেশ মণ্ডল,জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও এই ইলামবাজার বাসস্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকায় ছিল এক আলাদা উৎসাহ ও উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *