উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান বীরভূমের সিউড়ি চন্দ্রগতি হাইস্কুলের কৃতী ছাত্র তপোব্রত দাস

শম্ভুনাথ সেনঃ

নির্ধারিত দিনেই রাজ্যের নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক এর তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। মেধা তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বীরভূমের সিউড়ি পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুল তথা চন্দ্রগতি হাইস্কুলের কৃতী ছাত্র তপোব্রত দাস। শতাংশের হিসেবে ৯৮.১৫ শতাংশ। এই কৃতি ছাত্রের বাড়ি রাজনগর ব্লকের তাঁতিপাড়া। বাবা ভাগবত দাস দুবরাজপুর ব্লকের মেটেলা হাইস্কুলের শিক্ষক। মা স্বাস্থ্যকর্মী। তপোব্রতের সাফল্যে খুশি তাঁর পরিবারের লোকজন। উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষও৷ কৃতী এই ছাত্র জানিয়েছেন, ভালো রেজাল্ট করবো এটা আশা করেছিলাম কিন্তু রাজ্যে দ্বিতীয় হবো সেটা ভাবিনি। ভবিষ্যতে তপোব্রত ইঞ্জিনিয়ার হতে চাই। তপোব্রতের বাবা জানান, সমস্ত বিষয়ে একজন করে গৃহশিক্ষক ছিলেন। গৃহ শিক্ষকের কাছে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন প্রায় চার ঘন্টা বাড়িতে পড়াশোনা করত। স্কুলের শিক্ষকদেরও যথেষ্ট অবদান রয়েছে৷ তাঁর ভীষণ ভালো লাগে ছবি আঁকতে। কৃতী ছাত্র তপোব্রতর জন্য গর্বিত এলাকাবাসীর পাশাপাশি জেলাবাসীও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *