
শম্ভুনাথ সেনঃ
গ্রামে কাটা ধানের জমিতে আগুন লেগে পুড়ে ছাই হলো তিনটি জমির কাটা ধান। চাষির কপালে চিন্তার ভাঁজ। ঘটনাটি ঘটেছে আজ ১০ নভেম্বর, দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর থানার সুন্দরা গ্রামে। আগুন লাগার আসল ঘটনা এখনো জানা যায়নি। তবে স্থানীয় চাষিরা অনুমান করছেন চাষের জমির উপর দিয়েই পার হয়েছে বৈদ্যুতিক তার। আর সেই তার থেকেই শর্ট সার্কিটের দরুন ফায়ারিং হয়ে এই বিপত্তি ঘটেছে। আগুনের ফুলকি পড়ে কাটা ধানে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আর যার ফলে সুন্দরা গ্রামের চাষের জমিতে পরপর তিনটি জমির কাটা ধানে আগুন লাগে। পুড়ে ছাই হয় মাঠের সমস্ত কাটা ধান।

