চুরি যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্র

শম্ভুনাথ সেনঃ

চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। গত ১৯ নভেম্বর, বুধবার একটি বিশেষ অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোট ৯ টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মল্লারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল গোসাঁই এবং অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্র যৌথভাবে এই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ মল্লারপুর থানার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
নিজেদের হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে খুশি মালিকরা। মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে তারা ধন্যবাদ জানান।পুলিশ সূত্রে জানা গেছে, হারানো মোবাইলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল। প্রযুক্তিগত সহায়তা ও সুদক্ষ তৎপরতার ফলে একে একে উদ্ধার করা হয় এই ফোনগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *