
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ২০ নভেম্বর ছাগল, গরু, মহিষ, হাঁস, মুরগি এসব গৃহপালিত প্রাণীদের সুস্থ রাখার জন্য একটি প্রাণী স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধনঞ্জয়পুর গ্রামে এই প্রাণী স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের প্রাণী স্বাস্থ্য আধিকারিক অচিন্ত মহান্তি। ধনঞ্জয়পুর ভূষণা এইসব গ্রামের প্রাণীপালকরা তাদের উপস্থিত হন। এদিন এলাকার প্রাণী পালকরা তাদের গরু ছাগল হাঁস মুরগি এইসব প্রাণীদের এখানে নিয়ে আসেন। স্বাস্থ্য পরীক্ষার পর ইনজেকশন দেওয়া হয় বলে প্রাণী চিকিৎসক জানিয়েছেন। এছাড়া প্রাণী পালকদের প্রাণী পালন সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়।
ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম
