ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু খয়রাশোল এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

“সাবধানে চালাও জীবন বাঁচাও”- সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক কর্মসূচি নিয়ে হাজার প্রচেষ্টার পরেও পথ দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। সেরূপ পথ দূর্ঘটনার শিকার এক মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ। খয়রাশোল থানার পাঁচড়া পান্ডবেশ্বর ১৪ নম্বর জাতীয় সড়কের উপর সিমজুড়ি ব্রীজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির পরিচয়ে জানা যায় পান্ডবেশ্বর জোয়াল ভাঙা কোল মাইনস বেসরকারি সংস্থার কর্মী বুদ্ধদেব মন্ডল, বয়স ৩৯ বছর, বাড়ি লোকপুর থানার নিচিন্তা গ্রামে। বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো এদিন সকালে কাজ থেকে বাড়ি ফেরার পথে ছাই ভর্তি ডাম্পারের সাথে ধাক্কায় সেখানেই প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে খয়রাসোল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে হাসপাতালে ছুটে যান এবং মৃতের আত্মীয়দের সহিত তদারকি করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে সূত্রের খবর। এদিকে খয়রাসোল থানার পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও চালক ঘটনার পরেই গাড়ি ছেড়ে পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *