শান্তিনিকেতন পৌষ মেলায় ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ৬ দিন ধরেই দেবে আইনী পরিষেবা

শম্ভুনাথ সেনঃ

বীরভূম ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে পৌষ মেলায় আগত সাধারন মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর এই স্টলের সূচনা করেন বীরভূম জেলা আদালতের জেলা জজ তথা লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান আরতী শর্মা রায়। উপস্থিত ছিলেন বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ উমেশ সিং, জেলা আদালতের বিচারক (থার্ড কোর্ট) অনুপম মাইতি, অতিরিক্ত জেলা জজ (পকসো) সর্বাণী মল্লিক, বোলপুর আদালতের বিচারক এসিজেএম স্মরজিৎ রায়, জুডিস্যিয়াল মেজিষ্ট্রেট বানীব্রত দত্ত, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন দাস, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির মেম্বার আইনজীবি মানবেন্দ্র ভৌমিক, অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক প্রমুখ। পৌষ মেলায় আগত সাধারণ মানুষকে তাদের জমি জায়গা সহ পারিবারিক বিভিন্ন বিষয়ের উপর আইনী পরামর্শ দেওয়া হচ্ছে। স্টলের সূচনা হবার পর থেকেই দু দিনে ৩৭ জন আইনী সহায়তা নিয়েছেন বলে জানিয়েছেন আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *