১১ দফা দাবিতে দুবরাজপুর ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান বিজেপির

সেখ রিয়াজুদ্দিনঃ

অ্যাম্বুলেন্স চালকদের প্রাপ্য বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে। হাসপাতাল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।জালি ঔষধ চক্র বন্ধ করতে হবে। রোগীদের খাবারের গুনগত মান বাড়াতে হবে এরূপ ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে শনিবার দুবরাজপুর ব্লকের মানসায়ের গ্রামীন হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন পরবর্তীতে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিককের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বিজেপির পক্ষ থেকে।এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, দেবজ্যোতি সিংহ, শম্ভুনাথ ব্যানার্জি সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ। উল্লেখ্য, গতকাল বীরভূম জেলাজুড়ে নিশ্চয়যান অ্যাম্বুলেন্স এর চালকরা তাদের দশ মাসের বকেয়া পাওনা মেটানোর দাবিতে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *