
শম্ভুনাথ সেনঃ
এসআইআর-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং ইসু দেখিয়ে নোটিশ চলাকালীন BLO-দের গণ ইস্তফা। ৭০ জন BLO গণস্বাক্ষর করে ইস্তফা চেয়ে আবেদন জমা দেন BDO এর কাছে। BLO-দের বক্তব্য ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে BLO দের হয়রানি এর প্রতিবাদে এই গণইস্তফার প্রস্তুতি। এটি বীরভূমের ইলামবাজারের ঘটনা। জানা গিয়েছে,আজ ১৬ জানুয়ারী প্রায় ৭০টি বুথের ৭০ জন BLO ইস্তফা দিতে একযোগে হাজির হয়েছেন ব্লক অফিসে। তাদের মূল বক্তব্য এসআইআরের এই অমানুষিক কাজ থেকে অব্যাহতি চেয়ে এদিন বিকালে বিএলও নাজির হোসেন, গুরুচরন ব্যানার্জী এমন ৭০ জন ইলামবাজার বিডিও তথা এইআরও-র কাছে স্মারকলিপি জমা দিয়ে গণ ইস্তফা দিলেন। তাঁদের অভিযোগ, লজিক্যাল ডিসক্রিপেন্সি এর নামে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলা হচ্ছে। পাশাপাশি আমরাও বিভ্রান্তির শিকার হচ্ছি। উল্লেখ্য, বিএলওদের এই অমানুষিক কাজের কথা স্বীকার করেছেন বিডিও ড. অনির্বাণ মজুমদার। যদিও এইসব বিএলওদের পুনরায় কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

