শিল্পের দাবিতে মিছিল

অভীক মিত্রঃ

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র রক্ত দিয়ে বাঁচিয়ে রাখবো – “শিল্প বাঁচাও – কাজ বাঁচাও – বাংলা বাঁচাও” স্লোগানকে সামনে রেখে এছাড়াও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ছয় নং ইউনিট খুলতে হবে এবং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দাবিতে শনিবার ডিওয়াইএফআইর উদ্যোগে কচুজোড় থেকে জাম্বুনি পর্যন্ত ট্যাবলো সহযোগে বর্নাঢ্য পদযাত্রা হয়।

শিল্পের দাবিতে স্লোগান উঠে। জাম্বুনিতে যুব সমাবেশের মঞ্চে ছবি আঁকেন চিত্রশিল্পী মনীশ দেব। ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সভাপতি অয়নাংশু সরকার, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, ডিওয়াইএফআই জেলা সভাপতি রুদ্রদেব বর্মন সহ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‌

এদিন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রক্তদান শিবিরে রক্তদান করছেন ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সম্পাদক কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড অয়নাংশু সরকার, রাজ্য সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা সহ বহু সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *