বীরভূম জেলার একাধিক স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের অনুমোদন

অভীক মিত্রঃ

বীরভূম জেলার একাধিক স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। ১৩১৭৯/১৩১৮০ সিউড়ি – শিয়ালদহ মেমু এক্সপ্রেস চিনপাই এবং উখড়া স্টেশনে স্টপেজ পাচ্ছে। ১২৫৫১/১২৫৫২ এমভিটি ব্যাঙ্গালোর – কামাখ্যা এক্সপ্রেস এবং ২২৬১১/২২৬১২ নিউ জলপাইগুড়ি – চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস সিউড়ি স্টেশনে স্টপেজ পাচ্ছে। ১২০৪১/১২০৪২ হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস রামপুরহাট স্টেশনে স্টপেজ পাচ্ছে। ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া – রাধিকাপুর এক্সপ্রেস এবং ১৩০২৩/১৩০২৪ হাওড়া – গয়া এক্সপ্রেস মুরারই স্টেশনে স্টপেজ পাচ্ছে। ১৩০১১/১৩০১২ হাওড়া – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস চাতরা স্টেশনে এবং ১৩০২৩/১৩০২৪ হাওড়া – গয়া এক্সপ্রেস আমোদপুর স্টেশনে স্টপেজ পাচ্ছে। ১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ এক্সপ্রেস নলহাটি স্টেশনে স্টপেজ পাচ্ছে । এরফলে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *