
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার রাজনগর ব্লকের গাইসাড়া শরীফে বিরাজমান দাদা হজুরের মাজার শরীফ ঘিরে প্রতি বছর ঔরষ মোবারক ও জলসা অনুষ্ঠিত হয়। অনুরূপ এবছর ও ঔরষ মোবারক এবং জলসা অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে ১৯ জানুয়ারি সোমবার গাইসাড়া শরীফের খানকাহ এ বোখারিয়া সভাকক্ষে বীরভূম ও ঝাড়খণ্ড সহ অন্যান্য জেলার ভক্ত অনুরাগীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন খানকাহ এ বোখারিয়া গদ্দীনসীন সইফে মিল্লাত সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী এক সাক্ষাৎকারে বলেন যে, দাদা হজুর ও আব্বা হজুরের ঔরষ মোবারক পালিত হবে। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি কর্মসূচি হিসেবে থাকছে গোসল, সান্দাল, ফুলপসি, চাদরপসি, কোরান তেলাওয়াত, মিলাদ মেহেফিল এবং ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে। ভক্ত অনুরাগী হিসেবে বীরভূম জেলার পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি সহ ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে লোক সমাগম ঘটে। সেই সমস্ত ভক্ত অনুরাগীদের খাবারের ব্যবস্থা সহ সমস্ত রকম বন্দোবস্তের ব্যাপারে তদারকি করার জন্য ভক্ত অনুরাগীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সেই সাথে গতবছর জলসার আয় ব্যায়ের হিসাব জনসমক্ষে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ব শান্তি শৃঙ্খলার স্বার্থে দোয়া খয়ের করা হয়।
