লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধির প্রেক্ষিতে মিষ্টি মুখ সহ আনন্দ উচ্ছ্বাস ও খেলা হবে কর্মসূচি পালন লোকপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মী ভান্ডারের টাকা সাধারণের জন্য একহাজার থেকে পনেরো শত এবং তফশীল জাতি উপজাতিদের ক্ষেত্রে একহাজার দুইশত টাকা থেকে একহাজার সাতশত বৃদ্ধি। পাশাপাশি আশা, অঙ্গন ওয়াড়ী কর্মী, সিভিক এবং ভিলেজ পুলিশের একহাজার টাকা বেতন বৃদ্ধি হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষনীয়। উক্ত বাজেটের সমর্থনে ৬ ফেব্রুয়ারি শুক্রবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকপুর নীচে পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে পথচলতি মানুষজনের মধ্যে মিষ্টি মুখ করিয়ে আনন্দ উচ্ছ্বাস পালন করে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই দলীয় কর্মীদের উজ্জীবিত করার তাগিদে তথা জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে খেলা হবে কর্মসূচি পালন করা হচ্ছে। সেরূপ এদিন খেলা হবে কর্মসূচি পালন করা হয় লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মোমবাতি প্রজ্বলন, হাঁড়ি ভাঙা, শঙ্খ বাজানো, মিউজিক্যাল চেয়ার, ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক শীল বলেন আমরা সারাবছর ধরে মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলো তথা উন্নয়নের পাঁচালীর কথা তুলে ধরা হচ্ছে। সেইসাথে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি থেকে শুরু করে আশা, আইসিডিএস, সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি করেছেন সেই হিসেবে আগামীতে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অঞ্চল মহিলা তৃণমূল সভানেত্রী রোজেদা বেগম বলেন মুখ্যমন্ত্রী মহিলাদের উন্নতির জন্য সবসময় ভাবেন। তারই ফলস্বরূপ লক্ষ্মী ভান্ডার চালু করেন। বর্তমান পরিস্থিতিতে সকল লক্ষ্মী ভান্ডার প্রাপকদের জন্য পাঁচশত টাকা বৃদ্ধি করেছেন বাজেটে। ১০০০ টাকা থেকে ১৫০০ এবং ১২০০ থেকে ১৭০০ টাকা বৃদ্ধির ফলে আমরা সকলেই আনন্দিত। ২০২৬ বিধানসভা নির্বাচনে দিদির প্রার্থীকে সকলেই ভোট দেবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা ব্লক এসসি এসটি সেলের সভাপতি সোমনাথ ধীবর, খয়রাসোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেখ জন, খয়রাসোল পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ সেখ রহমত, লোকপুর পঞ্চায়েত সদস্য সেখ তারা, ভবানী ভূষন পাল, নিরোজ বাগ্দী প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *