বীরভূমের ইলামবাজার ব্লকের চৌপাহাড়ি জঙ্গলে হঠাৎ আগুন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লকের চৌপাহাড়ি জঙ্গলে আজ ৭ ফেব্রুয়ারি দুপুর নাগাদ ভয়াবহ আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি খবর দেয় ইলামবাজার থানা প্রশাসনের কাছে। অনতিবিলম্বে খবর দেওয়া হয় স্থানীয় অগ্নিনির্বাপন কেন্দ্রে। খবর পেয়ে যথাশীঘ্র দমকল বাহিনী এসে পৌঁছায় চৌপাহাড়ি জঙ্গলে। দমকল বাহিনীর তৎপরতায় সেই জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই জঙ্গলে হঠাৎই আগুন লেগে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিভাবে আগুন লাগে তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *