ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গলে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য লোকপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। এদিকে রাজনৈতিক পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে নির্বাচনের আগে বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড এলাকা থেকে লোকজন আগ্নেয়াস্ত্র বোমা বারুদ নিয়ে এসে জেলায় পাচার সহ গন্ডগোল সৃষ্টি করে বলে অভিযোগ শোনা যায়। সেরূপ শনিবার রাতে লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি গোপন সূত্রে খবর পেয়ে থলে ভর্তি পনেরোটি বোমা উদ্ধার করেন। জানা যায় যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী লোকপুর থানার বারাবন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় টহলদারি ও নজরদারি বাড়িয়ে তোলার নির্দেশ দেন। সেই মোতাবেক এএসআই নয়ন ঘোষ অন্যান্য পুলিশ অফিসার সহ সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বোমা উদ্ধারকৃত এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি বোমাগুলো নিষ্ক্রিয় করণের জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। রবিবার থলে ভর্তি পনেরোটি বোমা নিরাপদ জায়গায় সরিয়ে নিষ্ক্রিয় করা হয়। দূর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স রাখা হয়েছিল ঘটনাস্থলে। বোমাগুলো কে বা কারা এবং কি উদ্দেশ্যে রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *