
শম্ভুনাথ সেনঃ
এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায়। রক্তপাতহীন নির্বাচনের দাবিতে ২৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতনের পথে নামলেন এলাকার প্রবীণরা। অতীতে এরাজ্যে প্রতিটি নির্বাচনে রক্ত ঝরেছে৷ প্রাণহানির কারণে অনেক মায়ের কোল খালি হয়েছে। তাই এবার নির্বাচনে যাতে রক্ত না ঝরে, প্রাণহানি না হয় নির্বাচন কমিশনের প্রতি এমন আবেদন নিয়ে শান্তিনিকেতনের রাস্তায় পদযাত্রা করলেন এলাকার প্রবীণরা৷ উল্লেখ্য, প্রত্যেক নাগরিকের যেমন ভোটাধিকার রয়েছে, তেমনই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। শাসকদল ও বিরোধী—সব পক্ষের কাছেই প্রবীণদের আবেদন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমে যেন কারও প্রাণহানি না ঘটে।
প্রসঙ্গত ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই ভোটযুদ্ধে নেমে পড়েন বিভিন্ন রাজনৈতিক দল। টিভি, সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে ভোটের সময় মারামারি, খুনোখুনি, রক্তপাতের খবর তাঁদের গভীরভাবে বিচলিত করে। আসন্ন নির্বাচনে যেন কেউ স্বামী, পুত্র, পিতা, ভাই, বোন বা বন্ধুকে না হারায় এমন মানবিক আবেদন নিয়েই এদিন তারা পথে নামেন। প্রবীণদের মধ্যে কিশোর ভট্টাচার্য, খুশি সরকাররা বলেন, “আসন্ন নির্বাচনে এবার রক্ত দেখতে চাই না ৷ নির্বাচন হোক উৎসবের মেজাজে। সকলেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক সুষ্ঠুভাবে।
