
শম্ভুনাথ সেনঃ
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ২৮ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ ঘিরে সকাল থেকেই প্রশাসনিক দপ্তরগুলিতে ব্যস্ততা ছিল চোখে পড়ার মত। তালিকা প্রকাশের পরপরই একে একে বিএলওরা অফিসে পৌঁছে নিজেদের সংশ্লিষ্ট এলাকার চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম মেনেই তালিকা করা হয়েছে। সংশোধন, নাম সংযোজন ও বিয়োজন সংক্রান্ত যাবতীয় আবেদন খতিয়ে দেখার পরই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বিএলওরা তালিকা সংগ্রহ করে তা সংশ্লিষ্ট বুথ এলাকায় পৌঁছে যান। প্রয়োজনে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের নাম ভোটার তালিকায় আছে কিনা তথ্য যাচাই এর কাজও শুরু হয়ে গেছে। আসন্ন নির্বাচনের আগে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে প্রশাসনিক প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
বীরভূমের ১৯ টি ব্লকের অন্যতম মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী সংশ্লিষ্ট বিএলওদের হাতে আজ ভোটার লিস্ট তুলে দেন। প্রকাশিত এই ভোটার লিস্টে কাদের নাম আছে বা নাই সেটা দেখার জন্য বিএলওরা তাদের নির্দিষ্ট বুথে ভোটারদের সামনে হাজির হন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
