
শম্ভুনাথ সেনঃ
৬ মার্চ বীরভূমের সিউড়ি থেকে বেড়িয়ে পাথরচাপুরি, চন্দ্রপুর, তাঁতিপাড়া, সতীপীঠ বক্রেশ্বর হয়ে দুপুরে দুবরাজপুরে এসে পৌঁছায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ। এখানে মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে ভাষণ দেন বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ, জেলা সভাপতি উদয় শংকর বন্দ্যোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা প্রমুখ। সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়, ধ্রুব সাহা সহ রাজ্যস্তরের বিজেপি নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত ২ মার্চ তন্ত্রক্ষেত্র তারাপীঠ এলাকা থেকে বিজেপির “পরিবর্তন যাত্রা” নামে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অভিনেতা মিঠুন চক্রবর্তী, সহ বিজেপির জেলা নেতৃত্ব। গত ৫ মার্চ তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিয়ে “বিজেপির পরিবর্তন রথযাত্রার” পথ চলা শুরু হয়। এই পরিবর্তন যাত্রার সূচনা করেন রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা বীরভূম নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা সহ জেলা নেতৃত্ব। সেখান থেকে পরিবর্তন যাত্রা রথ প্রথমে এসে পৌঁছায় রামপুরহাট শহরে। সেখানে রামপুরহাট এলাকা পরিক্রমা করার পর পৌঁছায় ময়ূরেশ্বরে। এরপর সাঁইথিয়া হয়ে বিজেপির রথ পৌঁছায় বীরভূমের জেলা সদর সিউড়িতে। আজ ৬ মার্চ সিউড়ি থেকে যাত্রা শুরু হয়ে দুবরাজপুরে জনসভা করার পর হেতমপুর পরিবর্তন যাত্রা বোলপুর সাংগঠনিক জেলায় আমোদপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

