নক আউট ক্রিকেট প্রতিযোগিতা, খয়রাশোলের ভীমগড়ে

সেখ রিয়াজুদ্দিনঃ

খয়রাশোল থানার ইসগড়া ক্রিকেট টিম এর উদ্যোগে এবং ভীমগড় পঞ্চপল্লী ক্লাবের সহযোগিতায় ৮টি ক্রিকেট দলকে নিয়ে তাপস বাদল স্মৃতি দুই দিবসীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার দুটি দল যথাক্রমে নুতনডাঙ্গা নন্দিনী একাদশ ক্রিকেট দল বনাম হরিপুর দীপক একাদশ ক্রিকেট দল। নন্দিনী একাদশ ক্রিকেট দল বিজয়ী ঘোষিত হয়। বিজয়ী ক্রিকেট দলের হাতে ট্রফি ও নয় হাজার টাকা এবং বিজিত দলের হাতে ট্রফি ও সাত হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বেষ্ট ফিল্ডার, বেষ্ট বোলার, ম্যান অফ দি সিরিজ, ম্যান অফ দি ম্যাচ হিসেবে চিহ্নিত খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ বলেন বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা মোবাইলে ব্যস্ত। খেলাধুলার প্রতি অনীহা। অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে কিছুটা হলেও তাদের মাঠমুখী করার লক্ষ্যেই এরূপ খেলার আয়োজন। এদিন খেলার মঞ্চে উপস্থিত ছিলেন সমাজসেবী কৈলাস বাউরি, পরিচালন কমিটির সদস্য শায়ন লাহা, ছোটন লাহা, বুদ্ধদেব দত্ত, পার্থ চট্টরাজ, কার্তিক দাস উদয় কোনাই, পঞ্চায়েত সদস্য পিন্টু ঘোষ, পঞ্চপল্লী ক্লাবের সদস্য রামপদ লাহা, সুখেন ব্যানার্জী, বিনয় মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *