সম্প্রীতি রক্ষার্থে ইফতার মাহফিল খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে

সেখ রিয়াজুদ্দিনঃ

দীর্ঘ প্রায় এক মাস জুড়ে চলছে পবিত্র রমজান। সেই উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ধর্মীয় রীতি অনুযায়ী রোজা তথা উপবাস পালন করছেন। সেই সম্প্রদায়ের মানুষ জনের সাথে অন্যান্য সম্প্রদায়ের মানুষজনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। “ধর্ম যার যার, উৎসব সবার”- সেই বার্তাকে সামনে রেখে সকল সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে যে ইফতার মাহফিলের আয়োজন তা এক সম্প্রীতির বার্তা দেওয়া হয় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একান্ত সাক্ষাৎ করে বিস্তারিত জানান খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য শ্যামল গায়েন। উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে, মৃনাল কান্তি ঘোষ ও উজ্জ্বল হক কাদেরী। এছাড়াও ছিলেন বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ জয়নাল, কেন্দ্র গড়ে অঞ্চল সভাপতি কৈলাস বাউরি,লোকপুর অঞ্চল সভাপতি দীপক শীল, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেখ জন, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ সেখ রহমত সহ দশটি অঞ্চল থেকে আগত দলীয় কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *