ভোটের মুখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লোকপুর থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

সেখ রিয়াজুদ্দিনঃ

আগামী ২৩ এপ্রিল বীরভূম জেলায় প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জেলায় কেন্দ্রীয় বাহিনী নেমে পড়ে। এরপর স্থানীয় থানার সহযোগিতায় গ্রামে ঘুরে ঘুরে চলে রুট মার্চ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের জোর কদমে চলছে রুট মার্চ। সেরূপ ৭ এপ্রিল মঙ্গলবার লোকপুর থানার পক্ষ থেকে স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রামে সকাল থেকে চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । এদিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। লোকপুর থানার পক্ষ থেকেও এদিন আনন্দনগর, ডেমুরটিটা, ডেমুরিয়া, লোকপুর, আমলাকুড়ি, বাস্তবপুর, তারাপুর, ভাদুলিয়া, নওপাড়া গ্রামে রুট মার্চ এর ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। রুট মার্চ চলাকালীন স্থানীয় থানার পুলিশ অফিসার ও কেন্দ্র বাহিনীর কমান্ডার গ্রামের মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে,ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছে কি না, টাকার প্রলোভন দিচ্ছে কি না,ভোটের সময় কোনোরকম অশান্তি হয় কি না বা হওয়ার সম্ভবনা আছে কিনা ইত্যাদি খবর আগাম জানার চেষ্টা করেন। আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এরূপ কর্মসূচি বলে জানা যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ও পুলিশ আধিকারিকেরা ভোটারদের জানান কেনোরকম প্রয়োজন বা অশান্তির সম্মুখীন হলে সাথে সাথে স্থানীয় থানায় কিম্বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ও যোগাযোগ করার জন্য অভয় দেন। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলাকালীন জওয়ানেরা গ্রামের মানুষদের বলেন আগামীর নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার কথা। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন,পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আপনাদের পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *