বীরভূমের পারুই থানার অন্তর্গত হাসরা হাইস্কুল সন্নিকট দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন-১, আশঙ্কাজনক-২

শম্ভুনাথ সেনঃ

আজ ২৯ এপ্রিল সাতসকালে পথ দুর্ঘটনার রক্তক্ষয়ী সাক্ষী থাকল বীরভূমের ইলামবাজার ব্লকের হাঁসড়া হাইস্কুল সংলগ্ন এলাকা। দুই মোটরসাইকেলের প্রচণ্ড গতির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক ইয়ারুল হক, বাড়ি ছাতারবান্দী। গুরুতর আহত অবস্থায় আরো একজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে খবিরপুর গ্রামে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন ইলামবাজার ব্লকের মেটেকোনা গ্রামের দুই যুবক সেখ আশরাফুল (২৩), সেখ মুস্তফা (২৬)। হাঁসড়া হাইস্কুলের সামনে উল্টোদিক থেকে আসা অপর একটি বাইকের সাথে তাঁদের জোরালো সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, আরোহীরা ছিটকে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে পাঁড়ুই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃত আরোহী মোহাম্মদ ইয়ারুল হক এর বাড়ি ছাতারবান্দি এলাকায় বলে জানা গিয়েছে। বাকি দুইজন মোটরসাইকেল আরোহী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলেই জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ ঘাতক বাইক দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *