
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের দাপটে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী। বিজেপির পক্ষ থেকে ভোটার সহ জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ, আবির মাখিয়ে আনন্দ উপভোগ কর্মসূচি অব্যাহত। সেরূপ বুধবার খয়রাসোল ব্লকের লোকপুর থানার বনকাটা গ্রামে আবির মাখিয়ে আনন্দ উপভোগ সাথে জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্বের বার্তা ভয় মুক্ত পরিবেশে তৈরি করতে হবে। কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো। সেই ভরসা, সেই বার্তা দেওয়ার জন্য বিধায়ক অনুপ কুমার সাহা গ্রামে গ্রামে ঘুরছেন। দলীয় ভাবে আমরা ও জনসাধারণের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দিতে ঘুরছি বলে একান্ত সাক্ষাৎকারে বলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার কনভেনার নৃপেন্দ্র নাথ সৌ। এছাড়াও সঙ্গে ছিলেন লোকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুধাকর মান্না, স্থানীয় যুবক রমেশ বাউরি প্রমুখ ব্যক্তিবর্গ।

