মুখ্যমন্ত্রীকে কটূক্তির জেরে রাজনগরে আটক যুবক

উত্তম মণ্ডলঃ

সামাজিক মাধ্যমে রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটূক্তির জেরে রাজনগর থানার গাংমুড়ি গ্রাম থেকে পুলিশ আটক করে স্থানীয় তৃণমূল নেতা সুকুমার আচার্য (শোভন) কে। তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিজেপি সমর্থকরা ডিম ছুঁড়ে মারেন। রাজ্যে পালাবদলের পর এখন এই ডিম থেরাপি বহুল চর্চিত একটি বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুকুমারের একটি পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ জমা পড়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে রাজনগর থানার পুলিশ এবং দ্রুত অভিযুক্ত যুবককে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *