বীরভূমের সিউড়ী বেণীমাধব ইনস্টিটিউশনে মহা সমারোহে গীতাদান অনুষ্ঠান সম্পন্ন

শম্ভুনাথ সেনঃ

মানবধর্ম, দর্শন ও সাহিত্যের শ্রেষ্ঠ আধার শ্রীমদ্ভগবদ্গীতার মহিমা ছড়িয়ে দিতে বীরভূমের ঐতিহ্যবাহী সিউড়ী বেণীমাধব ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়ে গেল এক আধ্যাত্মিক গীতাদান অনুষ্ঠান। গত ১১ জুলাই দুপুরে ইসকনের (ISKCON) উদ্যোগে এই মহতী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়।
সভায় শ্রীমদ্ভগবদ্গীতার মূল তাৎপর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে অত্যন্ত মূল্যবান আলোকপাত করেন চন্দ্রগতি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ পবিত্র দাসবক্সী, বেণীমাধব হাইস্কুলের ইতিহাস শিক্ষক সঞ্জয় কুমার সিংহ এবং যোগাচার্য তথা শিক্ষক ডঃ প্রদ্যোৎ রায়। এরপর ছাত্র-ছাত্রীদের মনে জেগে ওঠা নানা প্রশ্নের অত্যন্ত সাবলীল উত্তর দিয়ে গীতার মূল ভাবধারা বিশ্লেষণ করেন মায়াপুর থেকে আগত প্রধান বক্তা শ্রীপাদ গৌরধাম প্রভু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপাদ অচ্যুতানন্দ গৌড় প্রভু, নন্দদুলাল মাধব প্রভু, চন্দ্রমুখ নিতাই প্রভু সহ সিউড়ী ইসকনের ভক্তবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। উদ্যোক্তাদের পক্ষে পতিত উদ্ধার গোবিন্দ দাস প্রভু জানান, সিউড়ীতে এটি তাদের তৃতীয়বারের প্রয়াস। এই গৌরবময় অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ৩০০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার হাতে পবিত্র গীতা গ্রন্থ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *