রথযাত্রার ভিড়ে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি দুবরাজপুরে, খোয়া গেল দশ লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ দশ লক্ষ

শম্ভুনাথ সেনঃ

রথযাত্রা দেখতে বেরিয়েছিলেন মা ও মেয়ে, আর সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। বীরভূমের দুবরাজপুরের আনন্দকানন সংলগ্ন এলাকার ঘটনায় দিশেহারা মণ্ডল পরিবার। সামনেই মেয়ের বিয়ে, সেই উপলক্ষে জমানো সোনার গয়না ও প্রায় ১০ লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। গতকাল ১৬ জুলাই,বৃহস্পতিবার বিকেলে জবা মণ্ডল ও তাঁর মেয়ে রথ দেখতে বাড়ি থেকে বেরোন। সন্ধ্যাবেলা ফিরে দেখেন, রান্নাঘরের জানালার রড ভাঙা এবং ঘরের আলমারি ও শোকেস তছনছ করা। দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়িতে ঢুকে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায়। বিয়ের আনন্দের মুহূর্তে এমন সর্বনাশের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়েই দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভর সন্ধ্যাবেলায় দুষ্কৃতীদের এমন দাপট পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার কিনারা করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *