বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আন্তঃবিভাগীয় সমন্বয় সভা সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে মানব পাচার ও জোরপূর্বক শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে একটি আন্তঃবিভাগীয় সমন্বয় সভার আয়োজন করা হয় জেলা শাসকের সভাকক্ষে। কর্মসূচিতে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র (এনজিও) এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (International Justice Mission-IJM)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।মানব পাচার ও বন্ধন (জোরপূর্বক) শ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অংশীজনদের উপস্থিতিতে জেলা প্রশাসনের আশা, এই সমন্বয় সভার মাধ্যমে মানব পাচার প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব হবে। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা জজ সান্তনু ঝা, জেলা শাসক ধবন জৈন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জর্জ নিরুপমা দাস ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার গায়কোয়ার্ড নিলেশ শ্রীকান্ত, অধিকার মিত্র মহম্মদ রফিক সহ বীরভূম জেলার সমস্ত থানার আধিকারিক, পাশ্ব আইনি সহায়কগন, আইনজীবী ও সমাজসেবীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *