অবশেষে ঝেঁপে বৃষ্টি নামল খয়রাশোল এলাকাজুড়ে

বিপিন পালঃ

বিগত প্রায় ৬১ দিনের মধ্যে দিন তিনেক আগে মিনিট ১৫ এর মতো হালকা বৃষ্টি, হালকা ঝোড়ো হাওয়ার সাথে কিছুটা পাথর পড়েছিল খয়রাশোল এলাকা জুড়ে। তাপমাত্রা নেমেছিল ৩৭-৩৮ ডিগ্রির কাছাকাছি তবু কিছুটা স্বস্তি মিলেছিল তীব্র দাবদাহের হাত থেকে। মাঠে ছিল না ঘাষ, গ্রামের পুকুর ছাড়া গোচারণ এলাকায় কোথাও ছিল না একফোঁটা জল। পশু পাখিরও ছিল না স্বস্তি। অবশেষে আজ মঙ্গলবার সকাল থেকে মোটামুটি ঝেঁপে নামল বৃষ্টি সঙ্গে হালকা হাওয়া। তাপমাত্রা নামল ৩১-৩২ ডিগ্রির কাছাকাছি। এবার হয়তো আপাতত রেহাই মিলল তীব্র গা জ্বালানো গরমের হাত থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *