
দীপক কুমার দাসঃ
ঈদের দিনে আলোর সাজে সাজানো হয়েছে সিউড়ি-দুবরাজপুর রোডের পীরতলার দরবার পীরের মাজার। দরবার পীর ছিলেন গঞ্জেলস্কর পীর ইসমাইল গাজীর আপন ভাই। তাঁর আসল নাম ছিল আব্দুর বারিক। অনেক মানুষ তাঁর কাছে নানান কামনা জানিয়ে দরবার করতেন। তাই তিনি দরবার পীর নামে পরিচিত হয়ে উঠেন। ঈদের দিন ভোর থেকেই সিউড়িতে শুরু হয় বৃষ্টি। বেলা গড়াতেই বৃষ্টি কমে। আর খুশিতে ভরে ওঠেন ইসলাম ধর্মাবলম্বীরা। আলোকমালায় সাজিয়ে তোলা হয় দরবার পীরের মাজার। প্রবেশ পথ সাজানো হয় বাহারী ফুলের সাজে। আর মাজার চত্বর সাজানো হয় সুন্দর আলোকসজ্জা দিয়ে। বিভিন্ন ধর্মাবলম্বী বহু মানুষ এই মাজারে আসেন ও দরবার পীরের আর্শীবাদ প্রার্থনা করেন।


