হারাইপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বস্ত্র ও ফল বিতরণ

দীপক কুমার দাসঃ

হারাইপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হারাইপুরে ইসলাম ধর্মাবলম্বী দুঃস্থ মানুষদের বস্ত্র ও ফল বিতরণ করা হলো। হারাইপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ১৫০জন মহিলাকে শাড়ি, ১০০জন পুরুষকে লুঙ্গি ও ৫০জন বাচ্চাকে নতুন পোশাক দেওয়া হয়।এছাড়া সকলের হাতে ফল তূলে দেওয়া হয়। ঐ সংগঠনের পক্ষে অষ্টম মাল বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদের গুরুত্ব অপরিসীম। এই খুশির দিন সবাই যেন আনন্দে কাটাতে পারে তার জন্য এই উদ্যোগ। অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দাস ও মিনু বেগম। দুঃস্থ মানুষরা বস্ত্র ও ফল পেয়ে খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *