ডাকাতির আগেই ছক ভেস্তে দিলো মল্লারপুর থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিনঃ

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুস্কৃতিদের ছক ভেস্তে দিলো মল্লারপুর থানার পুলিশ। ডাকাতি করার আগেই তিন দুস্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাত্রে মল্লারপুর থেকে সাইথিয়া যাবার রাস্তায় কান্দিয়ারা ব্রিজের কাছে ডাকাতি করার উদ্যেশে জড়ো হচ্ছিল। মল্লারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উক্ত এলাকার চারিদিক ঘিরে জাল বিস্তার করে। পুলিশের পাতা সেই ফাঁদে সন্দেহভাজন তিন জন আটকে পড়ে। পুলিশ তাঁদের কে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি। যার প্রেক্ষিতে তাঁদের তিন জনকেই আটক করে মল্লারপুর থানার পুলিশ। ধৃতদের কাছে থেকে ছুরি, ভোজালী, লোহার চেন, লোহার রড সহ বেশ কিছু সরমজ্জাম উদ্ধার করা হয়। ধৃতদের মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *