বন্ধ পাথর খাদান চালুর দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান মুরারই ব্লকে

সেখ রিয়াজুদ্দিনঃ

রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকায় রয়েছে পাথর খাদান। সেই পাথর শিল্পাঞ্চল এলাকায় বহু মানুষের রুটি রুজি। কিন্তু সেই সমস্ত পাথর খাদান বন্ধ হয়ে পড়লে বেশিরভাগ শ্রমিকদের রোজগারে পড়ে টান। সংসারে দেখা দেয় অভাব অনটন। সেরূপ ঘটনার সম্মুখীন হয়ে পড়ে রাজগ্রাম পাথর খাদানের শ্রমিকরা। মঙ্গলবার রাজগ্রাম পাথর খাদান এলাকার বন্ধ কারখানা খোলার দাবিতে এসইউসিআই কমিউনিস্ট পার্টি প্রভাবিত শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত রাজগ্রাম স্টোন কোম্পানি লেবার ইউনিয়নের পক্ষ থেকে মুরারই এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এদিন মুরারই বজলের হাট থেকে জমায়েত হয়ে পাথর কারখানা শ্রমিকদের মিছিল বের হয়। বন্ধ পাথর খাদান খোলার দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি এ এল গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন। সংগঠনের দাবি মোতাবেক মুরারই ব্লক ভূমি সংস্কার আধিকারিককেও এদিন ডেপুটেশনের টেবিলে উপস্থিত করানো হয়। আলোচনায় কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দেন বলে সংগঠনের বক্তব্য। এদিন বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন এ আই ইউ টিউ সি এর বীরভূম জেলা সম্পাদক আনসারুল সেখ ও বিমল মাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *