বীরভূমের সাঁইথিয়ায় সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে সাংসদ শতাব্দী রায়

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সাঁইথিয়া ব্লকের হরিশড়া গ্রাম পঞ্চায়েতের রাঢ়কেন্দ্রে সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন হয়। ফিতে কেটে উদ্বোধন করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। আজ ২৪ জুন বেলা এগারোটা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লকের ব্লকের বিশিষ্ট সমাজসেবী সাবের আলী খান সহ হরিশড়া অঞ্চলের প্রধান সহ আরো অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষজন। দীর্ঘদিন আগেই এই সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ হলেও বিদ্যুৎ এবং পানীয় জলের অভাবে তা উদ্বোধন করা যায়নি। একথা জানিয়েছেন সাংসদ শতাব্দী রায়। তারই সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় পানীয় জল বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। এই স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনে দীর্ঘদিনের দাবি পূরণ হল বলে এলাকার মানুষের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *