প্রায় চার মাস বন্ধ থাকা পাথর কারখানা খোলার দাবীতে রাজগাঁও স্টোন কোম্পানি লেবার ইউনিয়নের পক্ষ থেকে রামপুরহাট এস.ডি.ও দপ্তরে বিক্ষোভ কর্মসূচি

সেখ রিয়াজুদ্দিনঃ

রামপুরহাট মহকুমার রাজগ্রাম পাথর খাদান এলাকার বন্ধ পাথর কারখানা খোলার দাবিতে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি প্রভাবিত শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত রাজগাঁও স্টোন কোম্পানি লেবার ইউনিয়নের ডাকে বুধবার রামপুরহাট মহকুমা অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন আয়োজিত হয়। শতাধিক পাথর কারখানা শ্রমিকদের সুসজ্জিত মিছিল এবং তীব্র স্লোগানে এলাকা মুখরিত করে মহাকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করে। উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি রাজ্য কমিটির সদস্য ও জেলা কমিটির সভানেত্রী আয়েষা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজগাঁও স্টোন কোম্পানি লেবার ইউনিয়নের নেতৃত্ব বিমল মাল, মহম্মদ ওকিমউদ্দিন ও সংগঠনের বীরভূম জেলা সম্পাদক আনসারুল শেখ। পরবর্তীতে এএল গুপ্তার নেতৃত্বে ১২ জনের এক প্রতিনিধি দল মহাকুমা শাসক ও এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন প্রদান করেন। সংগঠনের দাবীসমূহ নিয়ে একপ্রস্থ আলোচনা হয়। মহকুমা শাসকের সাথে আলোচনার প্রেক্ষিতে সমাধানের আশ্বাস পাওয়া যায় বলে সংগঠনের দাবি । উল্লেখ্য ইতিপূর্বেও উক্ত দাবির পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে মুরারই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান করা হয়েছিল বলে দলীয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *