
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর খোয়াই হাট সংলগ্ন সোনাঝুরি জঙ্গল থেকে আজ ৭ আগষ্ট সাত সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ওই মহিলার গলায় ওড়না জড়ানো ছিল। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই মহিলাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। মৃতদেহ দেখতে বহু মানুষের ভিড় জমে এবং এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শান্তিনিকেতন থানার পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
