শান্তিনিকেতনে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

শম্ভুনাথ সেনঃ

আজ বাইশে শ্রাবণ। চিরাচরিত প্রথা মেনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবি ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয় শান্তিনিকেতনে। শুরুতেই ভোরে বৈতালিক, সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা সহ সারাদিনে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। ভোর থেকেই বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, অধ্যাপক কর্মীরা এবং সেইসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য সহ সমবেত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন। সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা হয়। এরপর সমবেত পড়ুয়া অধ্যাপক কর্মী রবীন্দ্রভবনের কবির বাসভবনে উদয়গৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। প্রতিবারের মতো এবারও বিকালে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে বলে বিশ্বভারতী সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *