দীর্ঘদিনের দাবী পূরণ: বীরভূমের আহমদপুর জংশন রেলস্টেশনে নতুন টিকিট কাউন্টার চালু হলো

শম্ভুনাথ সেনঃ

আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ধারাবাহিক গণডেপুটেশন এবং একাধিক লিখিত আবেদনের ফলে অবশেষে আহমদপুর জংশনের ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মে নতুন টিকিট কাউন্টার চালু হলো। এই লাইনে রেল যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আলাদা টিকিট কাউন্টার স্থাপন করা। উল্লেখ্য, এই দুটি প্ল্যাটফর্ম মূল প্ল্যাটফর্ম (১, ২ ও ৩) থেকে প্রায় ৭০০ মিটার দূরে অবস্থিত। এর ফলে প্রতিদিন বহু যাত্রীকে বিপাকে পড়তে হচ্ছিল। শুধু তাই নয়, অনেক যাত্রী টিকিট কাটতে গিয়েই বিরক্ত হয়ে টিকিটবিহীন যাত্রা করছিলেন। গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার কাটোয়া ও আহমদপুর জংশনের পরিদর্শনে আসেন। সেদিনই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিষয়টি তাঁর নজরে আনেন। জেনারেল ম্যানেজার আশ্বাস দেন, খুব শিঘ্রই এই সমস্যার সমাধান হবে। অবশেষে রেল কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করল। ৬ সেপ্টেম্বর টিকিট কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রী অ্যাসোসিয়েশনের নেতৃত্ব সুবীর সেন, জয়ন্ত মন্ডল, সদানন্দ দত্ত, মনোতোষ দাস, অশোক ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *