বীরভূমের জেলাশাসক পদে রদবদল, জেলাশাসক বিধান রায়ের স্থলাভিষিক্ত হলেন আইএএস ধবল জৈন

শম্ভুনাথ সেনঃ

আগামী বছর ২০২৬ এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। সেই পর্যায়ে কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলা জেলাশাসক, জেলার অতিরিক্ত জেলাশাসক মহকুমাশাসকদেরও বদলি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যাদের মধ্যে জেলাশাসক বদলি হয়েছেন ১৪ জন। নিয়মমাফিক এটি রুটিন বদলি। এই বদলি রুটিনে বীরভূমেও জেলাশাসকের পদে বদল ঘটেছে। দীর্ঘদিন ধরে বীরভূমের জেলাশাসক পদে দায়িত্বে থাকা বিধান রায় বদলি হয়ে চলে গেলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের স্পেশাল সেক্রেটারি হয়ে কলকাতায়। বীরভূমের নতুন জেলাশাসক পদে দায়িত্বভার নিয়েছেন ধবল জৈন। তিনি ওয়েস্ট বেঙ্গল ২০১৪ ব্যাচের আইএএস আধিকারিক। বীরভূমের এই নতুন আধিকারকে ঘিরে নানা প্রত্যাশা শুরু হয়েছে। ইতিমধ্যেই নতুন জেলাশাসককে স্বাগত জানিয়েছেন জেলা সভাধিপতি ফায়েজুল হক ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *