বীরভূমের বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো কোর কমিটির বৈঠক

শম্ভুনাথ সেনঃ

নির্দিষ্টসূচি অনুযায়ী আজ ১ নভেম্বর বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুর সাংসদ অসিত মাল, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কোর কমিটির সদস্য রবি মুর্মু ও আরেক সদস্য সুদীপ্ত ঘোষ। আজকের এই বৈঠকে সাম্প্রতিককালের প্রাসঙ্গিক বিষয় SIR (SPECIAL INTENSIVE REVISION) নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে “এস আই আর” কর্মসূচি। এই কর্মসূচিতে দলের প্রতিটি সাংসদ, বিধায়ক, জেলা, ব্লক, পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরের নেতাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়। কোর কমিটির আহ্বায়ক
অনুব্রত মণ্ডল ও অভিজিৎ সিংহ জানান, মানুষের সমস্যার সমাধান করতে তৃণমূলের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *