বীরভূমের তারাপীঠে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভায় উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের তারাপীঠে ২ নভেম্বর অনুষ্ঠিত হলো তৃণমূল মহিলা কংগ্রেসের এক কর্মীসভা। বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সভার মূল বার্তা — “দিদির তৈরি তৃণমূল, মহিলারাই শক্তির মূল।”
অনুষ্ঠানটি শুরু হয় তারাপীঠের একটি হোটেলের সভাকক্ষে। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তার পর অতিথিদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। পরে শুরু হয় মূল আলোচনা পর্ব। এদিনের সভায় এস.আই.আর. কর্মসূচি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর এই কর্মসূচি শুরু হতে চলেছে। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “দিদির নেতৃত্বেই আজ বাংলার মহিলারা আত্মনির্ভর, সুরক্ষিত ও গর্বিত। সংগঠনের প্রতিটি স্তরে নারীরা এখন শক্তির প্রতীক।” মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, রাজ্য বিধানসভার ডেপুটি স্পীকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, রামপুরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার মুখোপাধ্যায় সহ জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ। এদিন বিপুল সংখ্যক মহিলা কর্মীর উপস্থিতিতে সকলের নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *