
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরে চুরির মাল সহ তিনজন গ্রেপ্তার। বোলপুর থানার পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়েছে। উল্লেখ্য, বোলপুর এলাকায় পরপর দুটি চুরির ঘটনার তল্লাশি চালিয়ে এই সাফল্য। বোলপুর উদয়নপল্লী ও বিবেকানন্দ পল্লী এলাকায় পরপর দুটি চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই বোলপুর থানার পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে বোলপুর থানার পুলিশ অভিযুক্ত তিনজন চোরকে গ্রেপ্তার করে। সূত্রের খবর তিনজনদের মধ্যে একজন বোলপুর হাটতলার কোন এক ব্যবসায়ীকে এই চুরির মাল বিক্রি করতো। এই খবর পাওয়ার পর পুলিশ ওই দোকান থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে। ওই অসাধু ব্যবসায়ী চোরেদের কাছ থেকে ১০-১২ ভরি সোনা কিনেছিলেন মাত্র ৩০ হাজার টাকায়। চোরেরা এই স্বীকারোক্তি দেয়। পুলিশের জেরাই স্বীকার করে ঐ অসাধু ব্যবসায়ী। এই ঘটনায় আরো কিছু অসাধু লোকজনেরা জড়িয়ে আছে বলে জানা গেছে। আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনায় আশা করা যায় কিছুটা হলেও এলাকায় স্বস্তি মিলবে। বোলপুর পুলিশ প্রশাসনের এই বড়সড় সাফল্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
