
শম্ভুনাথ সেনঃ
কবিগুরুর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বিশ্বভারতীতে বাণিজ্য শিক্ষা সম্মেলনে উদ্বোধক রূপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার!
এই প্রথম অনুষ্ঠিত হলো দুদিনের ৬-৭ নভেম্বর আন্তর্জাতিক স্তরের ‘বাণিজ্য-শিক্ষা সম্মেলন’। রিলায়েন্স, টাটা, আইটিসি, আইবিএম-সহ অন্তত ৭৫ টি ছোট-বড় বহুজাতিক সংস্থা এই সম্মেলনে যোগ দিয়েছে।
সম্মেলনের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যান টিজি সীতারাম, কেন্দ্রীয় উচ্চশিক্ষা দফতরের সচিব বিনীত জোশী, বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ ও কলকাতা স্থিত চীনের কনসাল্ট জেনারেল স্কু উই সহ বিশ্বভারতী উপাচার্য প্রবীর কুমার ঘোষ প্রমুখ ৷

বিশ্বভারতীর কলাভবন, শিল্পসদন, বিজ্ঞান বিভাগ-সহ একাধিক ভবন ও বিভাগের পড়ুয়ারা এই বাণিজ্য-শিক্ষা সম্মেলনে অংশগ্রহণ করেন। বিশ্বভারতীর অন্যতম সঙ্গীতভবনের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন। দুই দিনের এই সম্মেলন থেকে বিশ্বভারতীকে শিল্প, কলা, বিজ্ঞান এমন বিভিন্ন ক্ষেত্রে কোম্পানিগুলি থেকে লগ্নি, আর্থিক অনুদান আসার সম্ভাবনা রয়েছে বলে খবর।

