বীরভূমের ইলামবাজারে SIR এর বিরুদ্ধে পথে নামল মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজন

শম্ভুনাথ সেনঃ

ভোটার তালিকা সংশোধনের জন্য এরাজ্যেও চালু হয়েছে SIR। গত ৪ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বি.এল.ও রা। জাতীয় নির্বাচন কমিশন ঘোষিত SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে একাংশের মধ্যে দেখা যাচ্ছে প্রতিবাদের আঁচ৷ বিশেষত, রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে ৷ উল্লেখ্য, SIR এর নাম বাদ যাওয়ার আশঙ্কায় সরব তৃণমূল পন্থী “মতুয়ারা”৷
SIR এর প্রতিবাদে বাংলার মানুষের স্বার্থে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ৮ নভেম্বর মহামিছিল অনুষ্ঠিত হয় বীরভূমের ইলামবাজারে। মূলত আজ এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন মতুয়া ও নমঃশুদ্র সম্প্রদায়ের মানুষজনেরা। যারা দীর্ঘদিন ধরে ইলামবাজারে বসবাস করছেন মতুয়া ও নমঃশুদ্র সম্প্রদায়ের মানুষজনেরা তারা এদিন তৃণমূলের ঝাণ্ডা হাতে নিয়ে SIR এর বিরুদ্ধে পথে নামেন। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সঙ্গে ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ ও কোর কমিটির সদস্য রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন অঞ্চল ও বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই সঙ্গে মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায় এবং শতাধিক সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন একটাই বার্তা দেন ভয়ের কোনো কারণ নেই। যারা এই রাজ্যে তথা ইলামবাজারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সকলের পাশে আছে তৃণমূল কংগ্রেস। এবং ভবিষ্যতেও থাকবে। তাই অযথা কেউ আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *