বীরভুমের কেন্দুলিতে “জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির ৫০ তম প্রতিষ্ঠা দিবসে সাড়ম্বরে উদযাপিত হলো সুবর্ণজয়ন্তী উৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের জয়দেব কেন্দুলী জেলার অন্যতম বৈষ্ণব তীর্থভূমি। কেন্দুলির অজয় পাড়ে ভক্তিভবনে আজ ৯ নভেম্বর “জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির ৫০ তম প্রতিষ্ঠা দিবসে সাড়ম্বরে উদযাপিত হল সুবর্ণজয়ন্তী উৎসব। সেই সঙ্গে কবি সমাবেশ ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির পতাকা উত্তোলনের পরসংস্থার সভাপতি শান্তিকুমার রজকের গীতগোবিন্দের সুর দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন কবি অমিত চক্রবর্তী। তাঁর হাত ছুঁয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলিত হয়। প্রধান ও বিশেষ অতিথিদের অনুষ্ঠানের পক্ষ থেকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। কাঁসার থালার উপরে লেখা মানপত্র তুলে দেওয়া হয় গবেষক ড. আদিত্য মুখোপাধ্যায় এবং গবেষক তথা প্রবন্ধকার ডঃ রমজান আলীর হাতে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কথা কবিতা গান দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সাড়ম্বড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত মুখোপাধ্যায় জানান সংস্থার ৫০ তম দিবসের পথচলা ও আগামী পরিকল্পনার কথা। জেলা তথা ভিন জেলার কবি সাহিত্যিকরা কবিতা পাঠে অংশ নেয়। উপস্থিত ছিলেন ড.অমিত চক্রবর্তী, ড. বিমল কুমার থান্ডার, ড. রমজান আলী, ড. আদিত্য মুখোপাধ্যায়, কবি তৈমুর খান, নিয়াজুল হক, মইনুউদ্দিন হোসেন, জয়দেব মেলা কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, গীতিকার নারায়ন কর্মকার, লেখক দেবকুমার দত্ত প্রমুখ। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনারুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *