রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে বীরভূমেও সতর্কতা

শম্ভুনাথ সেনঃ

ভারতের রাজধানী দিল্লিতে গতকাল লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জঙ্গি হামলা হিসেবে সরকারি ঘোষণা না করা হলেও তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়ির সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে। এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে সতর্কতা। এই ভয়াবহ ঘটনা কে কেন্দ্র করে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির প্রশাসনের পক্ষ থেকে জয়দেব সেতু সংলগ্ন এলাকায় আজ থেকে নাকা চেকিং শুরু হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বীরভূম বর্ধমানের যোগাযোগের অন্যতম জয়দেব সেতুতে প্রত্যেক দুই চাকা ও চারচাকা এবং তার অধিক গাড়ির ডিকি ও টুলবক্স খুলে প্রশাসনের পক্ষ থেকে চেক করা হচ্ছে। যাতে করে কোনরকম বেআইনি বিস্ফোরক দ্রব্য বহন করা না হয়। জয়দেব কেন্দুলী এবং তৎসংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের এই সাধু উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *