“পানীয় জলের গুণমান এবং মানব স্বাস্থ্যের উপর প্রভাব বিষয়ক সেমিনার”-খয়রাশোল কলেজে

সেখ রিয়াজুদ্দিনঃ

খয়রাশোল শৈলজানন্দ-ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে এবং আই কিউ এ সি এর সহযোগিতায় স্থানীয় কলেজের সভাকক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয় বুধবার। আলোচ্য বিষয় ছিল পানীয় জলের গুণমান এবং মানব স্বাস্থ্যের উপর প্রভাব। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজাপুর ব্লকের কুখুডিহি গ্রামের ভূমিপুত্র তথা প্রাক্তন বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ রুজ। বর্তমান আবহে কৃষিকাজের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার। পাশাপাশি বিভিন্ন কলকারখানার বর্জ্য পদার্থ তথা দূষিত জল নদী নালা দিয়ে বহমান। সেই প্রেক্ষিতে জল দূষনের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। সরকারি ভাবে যে জল পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে সে কথাও উল্লেখ করেন। আলোচনা শিবির থেকেই স্থানীয় কলেজ পড়ুয়াদের সুবিধার্থে ডঃ রুজ কলেজের অধ্যক্ষ্যার হাতে একলক্ষ টাকার চেক প্রদান করেন। যার মধ্যে থেকে কলেজ পড়ুয়াদের ইন্টারনেট সার্চ সহ বিভিন্ন তথ্য অনলাইনে দেখার জন্য একটি কম্পিউটার সেট ক্রয় করা হবে। বাকি অর্থ ব্যাঙ্কে গচ্ছিত রাখা হবে এবং সেখান থেকে বাৎসরিক বাড়তি অর্থ দিয়ে ডঃ বিশ্বজিৎ রুজ মেরিটোরিয়াস স্কোলারসিপ প্রদান করা হবে। স্থানীয় কলেজের সমস্ত বিভাগের মধ্যে থেকে ফাইনাল বছরে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পড়ুয়াকে প্রদান করা হবে ঘোষণা করা হয় সেমিনার থেকে। গ্রামীণ এলাকার কলেজ পড়ুয়াদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে। পাশাপাশি কলেজমুখী হয়ে উঠবে। যা সামগ্রিক ভাবে কলেজ পড়ুয়াদের উন্নতি সাধন ঘটবে বলে উপস্থিত সকলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *