ফাইলেরিয়া রোগ নির্ণয়ে প্রাথমিক পড়ুয়াদের রক্ত পরীক্ষা বীরভূমের ইলামবাজারে

শম্ভুনাথ সেনঃ

শরীরে ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণু রয়েছে কি না তা জানার জন্য প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে বীরভূমেও। জেলা স্বাস্থ্য দফতরের তরফে একাধিক দল জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। “জেলায় ফাইলেরিয়া রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে এই পরীক্ষা কর্মসূচি চলছে।”
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে আজ ১২ নভেম্বর ফাইলেরিয়া রোগ নির্ণায়ক একটি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শিবিরে প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের রক্ত নিয়ে টেস্ট করা হয়।
ইলামবাজার ব্লকের কিছু চিহ্নিতকরণ প্রাথমিক বিদ্যালয় এই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বলেই স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। আগামী দিনে কোন ছাত্র-ছাত্রীর শরীরে যাতে করে ফাইলেরিয়া মত রোগ না থাকে তারই জন্য সরকারিভাবে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, রাত্রে মশারির মধ্যে ঘুমানো এবং খালি পায়ে চলতে নিষেধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *