বসতি উচ্ছেদে গৃহহীন হতে পারে ১৫০ টি পরিবার, বীরভূমের মুরারইতে রেলের জায়গা দখলমুক্ত করতেই তীব্র উত্তেজনা

শম্ভুনাথ সেনঃ

অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে আগেই নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ। কিন্তু তাতে কাজ হয়নি। তাই রেল কর্তৃপক্ষ নিজেদের জায়গা দখল নিতে অবৈধ নির্মাণ ভাঙ্গার কাজ শুরু করেছে। ঘটনাটি বীরভূমের মুরারই স্টেশন সংলগ্ন কলপুকুর পাড় এলাকায়।

এখানে রেলের জায়গা দখল করে প্রায় ১৫০ টি পরিবার তাদের কেউবা কাঁচা, কেউবা পাকা বাড়ি নির্মাণ করেছিল। রেলের তরফে নোটিস দিয়ে আবাসিকদের সরে যেতে বলা হয়েছিল। সেই নির্দেশ না মানার কারণে আজ ১৪ নভেম্বর সকাল থেকেই উচ্ছেদ শুরু হয়েছে। জেসিবি দিয়ে ওই বাড়িগুলি ভাঙার কাজ চলছে। ঘটনাস্থলে হাজির রেল পুলিশ, আধিকারিকরা এবং রাজ্য প্রশাসন কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের এই আচরণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মুরারয়ের এই বস্তি এলাকায় প্রায় ১৫০ টি পরিবারের বাস রয়েছে।


গত ৪০-৫০ বছর ধরে ওই এলাকায় এই পরিবারগুলি বাস করছেন বলে তারা জানিয়েছেন। এখন তাঁরা কোথায় যাবেন? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রেলের সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না বস্তিবাসীরা। পুনর্বাসনের দাবিও তুলেছেন তারা।

ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *