
শম্ভুনাথ সেনঃ
গ্রাম জুড়ে কান্নার রোল। ফের ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম অসীম দাস। বয়স ৩২ বছর। বাড়ি বীরভূমের নানুর ব্লকের বাহিরী গ্রাম। তিনি তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে গত শনিবার তিনি মারা যান। তবে মৃত্যুর কারণ নিয়ে তার পরিবারবর্গ ধোঁয়াশায় আছে। গতকাল ১৩ নভেম্বর বৃহস্পতিবার ঐ যুবকের কফিনবন্দী দেহ ফিরে আসে গ্রামে। এই খবর ছড়িয়ে পড়তেই বাহিরী সহ সন্নিহিত গ্রাম গ্রামগুলির মানুষজন ছুটে আসেন। এমন খবরে বীরভূমের জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ বাহিরী গ্রামে যান। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান তিনি।

