
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের বিশ্রাম কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রুমের ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ঘটনার পরই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। একটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের MSVP পলাশ দাস। তিনি জানান, “আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত।” শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে পুলিশের প্রাথমিক অনুমান।
